আমাদের পরিচয়
দেশের প্রথম পূর্ণাঙ্গ ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতির ডিজিটাল প্ল্যাটফর্ম ‘ভেনাস ই-ক্যাডেট’ (Venus E-Cadet)। এটি রংপুর বিভাগের অন্যতম সেরা ক্যাডেট ভর্তি প্রস্তুতির প্রতিষ্ঠান (রিয়াজ স্যার, আদিল স্যার ও সোহেল স্যার পরিচালিত) ‘ভেনাস এন্ড রিয়াজ ক্যাডেট কোচিং'-এর অঙ্গ প্রতিষ্ঠান।
‘ভেনাস ই-ক্যাডেট’ বাংলাদেশের ক্যাডেট কলেজ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য একটি যুগোপযোগী, বিশ্বস্ত এবং সর্বাধুনিক ফিচার সমৃদ্ধ অনলাইন প্ল্যাটফর্ম। ক্যাডেট কলেজে পড়ার স্বপ্ন দেখছে এমন শিক্ষার্থীদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে শিক্ষার্থীদের ঘরে বসেই শতভাগ প্রস্তুতি নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি আমরা। ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ। আর এই কঠিন যাত্রাকে সহজ, আনন্দদায়ক এবং ফলপ্রসূ করতে অভিজ্ঞ মেন্টর ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে ‘ভেনাস ই-ক্যাডেট’ এক অনন্য ই-লার্নিং ইকোসিস্টেম গড়ে তুলেছে।
আমাদের লক্ষ্য (Mission)
দেশব্যাপি শিক্ষার্থীদের কাছে দেশসেরা মেন্টরদের সহায়তায় মানসম্মত ক্যাডেট প্রস্তুতি পৌঁছে দেওয়া।
আমাদের উদ্দেশ্য (Vision)
শুধু মুখস্থ নির্ভরতা পরিহার করে শিক্ষার্থীদের মৌলিক ও বিশ্লেষণধর্মী দক্ষতার উন্নয়ন ঘটানো—যাতে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষাতেই নয়, বরং ভবিষ্যৎ পথও যেন সুগম হয়।
আমাদের বৈশিষ্ট্যসমূহ
- অভিজ্ঞ মেন্টর প্যানেল দ্বারা পরিচালিত ইন্টারেক্টিভ লাইভ ও রেকর্ডেড ক্লাস।
- সুনির্দিষ্ট সিলেবাস অনুসরণ ও প্রয়োজনীয় লেকচার শিট প্রদান।
- পর্যাপ্ত রিয়েল-টাইম পরীক্ষা, যথাযথ মূল্যায়ন ও কেন্দ্রীয় ফলাফল প্রকাশ।
- শিক্ষার্থীদের অগ্রগতি রিপোর্ট প্রদর্শন ও অভিভাবক সংযোগ।
- সকলক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা ও তথ্য সুরক্ষার প্রতিশ্রুতি।
সাফল্যের নতুন গল্প
আমাদের শিক্ষার্থীদের ক্যাডেট কলেজের গৌরবময় জীবনের প্রথম ধাপ শুরু হোক ‘ভেনাস ই-ক্যাডেট'-এর মাধ্যমেই। শিক্ষার্থীদের মেধা এবং আমাদের সঠিক দিকনির্দেশনা—এই দুইয়ের সমন্বয়েই রচিত হোক সাফল্যের নতুন গল্প।