Back to home

কোর্স ও পেমেন্ট নীতিমালা

রিফান্ড পলিসি

Refund Policy

নির্দিষ্ট শর্তসাপেক্ষে কোর্স বা সেবার অর্থ ফেরতের আবেদন, যাচাইকরণ এবং পরিশোধের নিয়মাবলি।

নীতিমালার পরিচিতি

ভেনাস ই-ক্যাডেট (Venus E-Cadet)-এ আপনাকে স্বাগতম। আমরা আমাদের শিক্ষার্থীদের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার জন্য সেরা অনলাইন প্রস্তুতি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। কোনো কারণে আপনার ক্রয়কৃত কোর্সের বা অন্যান্য নির্ধারিত সেবা প্রদানে আমাদের প্রতিষ্ঠান অসমর্থ হয়, তবে নির্দিষ্ট শর্তসাপেক্ষে অর্থ ফেরতের (refund) জন্য আবেদন করতে পারবেন।

আমাদের রিফান্ড পলিসিটি নিচে বিস্তারিত আলোচনা করা হলো:

রিফান্ডের শর্তাবলী (Eligibility for Refund)

  • সময়সীমা: কোর্স বা প্রোগ্রাম ক্রয়ের দিন থেকে সর্বোচ্চ ৭২ ঘণ্টা (৩ দিন)-এর মধ্যে রিফান্ডের জন্য আবেদন করতে হবে।
  • কোর্সের ব্যবহার: রিফান্ডের আবেদন করার সময় পর্যন্ত কোর্সের ব্যবহার ১০%-এর কম হতে হবে।
  • ভুল পেমেন্ট: কারিগরি ত্রুটির কারণে একই কোর্সের জন্য একাধিকবার টাকা কেটে নেওয়া হলে (Duplicate Payment), অতিরিক্ত টাকা সম্পূর্ণ রিফান্ড করা হবে।

যেসব ক্ষেত্রে রিফান্ড প্রযোজ্য নয় (Non-Refundable Cases)

  • কোর্স ক্রয়ের ৭২ ঘণ্টা অতিবাহিত হলে।
  • শিক্ষার্থী যদি কোর্সের ১০% বা তার বেশি লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, পরীক্ষা, লেকচার শিট বা অন্যান্য ম্যাটেরিয়াল ব্যবহার বা ডাউনলোড করে থাকেন।
  • কোনো নির্দিষ্ট ডিসকাউন্ট বা অফার (Promo Code/Campaign) চলাকালীন কোর্স কেনা হলে।
  • ডিজিটাল বুকলেট, ই-বুক বা একক কোনো মডেল টেস্ট বা এক্সাম ব্যাচ ক্রয়ের ক্ষেত্রে।

রিফান্ড প্রক্রিয়া (Refund Process)

রিফান্ডের জন্য শিক্ষার্থী বা অভিভাবককে নিম্নলিখিত তথ্যসহ refund@venusecadet.com ইমেইলে অথবা আমাদের অফিশিয়াল হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে হবে।

  • শিক্ষার্থীর নাম ও মোবাইল নম্বর।
  • পেমেন্টের তারিখ এবং সময়।
  • পেমেন্ট গেটওয়ে ট্রানজেকশন আইডি (Transaction ID / Invoice Number)।
  • রিফান্ড চাওয়ার সুনির্দিষ্ট কারণ।

অর্থ ফেরতের সময়সীমা ও মাধ্যম (Payout Timeline & Methods)

  • যাচাইকরণ: রিফান্ড আবেদনের পর এটি যাচাইকরণ (Verification) প্রক্রিয়া সম্পন্ন হতে ৫ থেকে ৭ কর্মদিবস সময় লাগতে পারে।
  • মাধ্যম: রিফান্ড অনুমোদিত হলে, টাকা সরাসরি সেই অ্যাকাউন্টেই ফেরত যাবে যে অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করা হয়েছিল।
  • সময়: পেমেন্ট গেটওয়ে SSLCOMMERZ এবং সংশ্লিষ্ট ব্যাংকিং সিস্টেমের নিয়মানুযায়ী রিফান্ডের টাকা আপনার অ্যাকাউন্টে পৌঁছাতে ৭ থেকে ১০ কর্মদিবস (Banking Days) সময় লাগতে পারে।

গেটওয়ে ও প্রসেসিং চার্জ (Gateway & Processing Charges)

  • ট্রানজেকশন চার্জ: পেমেন্ট গেটওয়ে (SSLCOMMERZ) এবং মোবাইল ব্যাংকিং অপারেটরদের নিজস্ব ট্রানজেকশন চার্জ (সাধারণত ২% থেকে ৩.৫% পর্যন্ত) অফেরতযোগ্য।
  • প্রাপ্ত অর্থ: রিফান্ড অনুমোদনের পর ট্রানজেকশন চার্জ কর্তনের পর অবশিষ্ট মূল টাকা গ্রাহককে ফেরত দেওয়া হবে।